শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

‘নো’ বল ডাকবেন তৃতীয় আম্পায়ার

  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯, ১.০২ পিএম
  • ৭৮১ বার পড়া হয়েছে

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ থেকেই অভিনব এক নিয়ম চালু করতে চলেছে আইসিসি। বৃহস্পতিবার তারা জানিয়ে দিয়েছে, এই সিরিজ থেকেই বোলারদের ফ্রন্ট ফুট নো বলের ক্ষেত্রে মাঠের আম্পায়াররা নন, সিদ্ধান্ত নেবেন তৃতীয় আম্পায়ার।

শুক্রবার হায়দ্রাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামছে ভারত। যে ম্যাচ থেকেই পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু করতে চলেছে আইসিসি।

এক বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বলেছে, ‘পরীক্ষাস্তরে এই নিয়ম চালু হচ্ছে। টিভিতে প্রতিটা বলের উপরে নজর রাখবে তৃতীয় আম্পায়ার। তাদের উপরে দায়িত্ব থাকবে দেখার কোনও ফ্রন্টফুট নো বল হচ্ছে কি না।

ফ্রন্টফুট নো বলের নিয়ম হল, বল ডেলিভারি করার সময় বোলারের সামনের পায়ের কোনও অংশ পপিং ক্রিজের লাইনের ভিতরে থাকতে হবে। যদি না থাকে, তা হলে সেটা নো বল। টিভি-তে সেটাই দেখবেন তৃতীয় আম্পায়ার।

যদি দেখা যায় বোলার নো বল করেছেন, তা হলে কী হবে? আইসিসি বলেছে, ‘যদি তৃতীয় আম্পায়ার দেখে ফ্রন্টফুট নো বল হয়েছে, তা হলে তিনি সঙ্গে সঙ্গে সেটা মাঠের আম্পায়ারকে জানাবেন। তৃতীয় আম্পায়ারের পরামর্শ মতো মাঠের আম্পায়ার এর পরে নো বল ডাকবেন। তৃতীয় আম্পায়ারের পরামর্শ ছাড়া মাঠের আম্পায়াররা নো বল ডাকতে পারবেন না।

আর যদি পরিষ্কারভাবে বোঝা না যায় বোলারের পা পপিং ক্রিজের ভিতরে আছে কি না, তা হলে কী হবে? এর জবাবে আইসিসি বলছে, ‘সন্দেহের অবকাশ থাকলে নো বল ডাকা হবে না।’

এ বছরের আগস্টে সিদ্ধান্ত হয়েছিল, নো বল ডাকার ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। আইসিসি ক্রিকেট কমিটিও সুপারিশ করে, যত বেশি সম্ভব সীমিত ওভারের ক্রিকেটে এই নিয়ম ব্যবহার করতে।

এবার আইসিসি দেখতে চায়, এই নিয়ম চালু করলে ক্রিকেট উপকৃত হয় কি না। আরও একটা ব্যাপারে নজর দিতে চায় আইসিসি। এইভাবে নো বল ডাকায় যাতে ম্যাচ চলাকালীন বিশেষ সময় নষ্ট না হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com