সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আল- জাজিরা যে গুলো প্রচার করেছে তা মিথ্যা ষড়যন্ত্র : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১, ২.২৭ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

মঙ্গলবার সকালে রাজধানী উচ্চ বিদ্যালয়ে স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, আল- জাজিরা যেগুলো প্রচার করেছে তা মিথ্যা, ষড়যন্ত্র, প্রথমদিনই বলেছি। একটা ষড়যন্ত্র নিয়েই তারা কাজ করছে।

“আমরা বলেছি, যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তবভিত্তিক নয়।

গত ১ ফেব্রুয়ারি  অল দ্য প্রাইম মিনিস্টারস মেন শিরোনামে আল-জাজিরার ওই প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা সাংবাদিকতার কর্ম নয়, এ ধরনের গোপনে গোপনে ফোনে কি বলল, তা প্রচার করে দেওয়া।

“আমি মনে করি বাংলাদেশ এ সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আল-জাজিরা যা প্রকাশ করেছে-তা এদেশের জনগণ বিশ্বাস করে না।

কেন এই অপপ্রচার জানতে চাইলে তিনি বলেন, আপনারা আগে থেকেই দেখেছেন আমাদের দেশে নানা ধরনের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এখানেও এ ধরনের একটা গুজব রটিয়ে মানুষের মনে একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ছিল।

আরেক প্রশ্নে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে চলতে হয়েছে। অনেক ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস, অনেক কিছু তাকে (প্রধানমন্ত্রী) ফেইস করতে হয়েছে।

এই জায়গাটিতেও নতুন আরেকটি ষড়যন্ত্র…মিডিয়ার মাধ্যমে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা। সেজন্যই এই প্রচেষ্টা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com