শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

রাজধানীর ২ চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ১৪

  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১, ৬.১২ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

রাজধানীর দুটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি, ২০২১) বেলা ১১.৩০ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মাহবুব আলম বিপিএম-সেবা, পিপিএম-বার।

তিনি বলেন, রবিবার (১৪ ফেব্রুয়ারি, ২০২১) ঢাকা মহানগর ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে রাজধানীর কদমতলী থানার হত্যা মামলার সাতজন অভিযুক্তকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।

গ্রেফতারকৃতদের নাম-মোঃ শুক্কুর, মোঃ নুরুল ইসলাম স্বপন, মোঃ রতন ওরফে সোলাইমান ওরফে রেম্বো, মোঃ শফিকুর রহমান ওরফে দিপু, ফাহিম হাসান তানভীর ওরফে লাদেন, মোঃ তরিকুল ইসলাম তারেক ও মোঃ মাসুদ পারভেজ।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি, ২০২১ রাতে কদমতলী থানার পূর্ব জুরাইন কলেজ রোডের নবারুন গলির মাথায় একদল দুর্বৃত্ত ভিকটিম মোঃ জাকির হোসেনকে ছুরি দিয়ে বুকে, পেটে নৃশংসভাবে আঘাত করে ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে এবং অপর ভিকটিম মোঃ মজিবর রহমান ওরফে মোহনকে গুরুতর আহত করে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পরবর্তী সময়ে ভিকটিমদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কদমতলী থানায় একটি মামলা রুজু হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও অপরাধ জগতের সক্রিয় সদস্য। ঘটনার দিন এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভিকটিমদের উপর হামলা চালায় তারা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরো জানান, রবিবার (১৪ ফেব্রুয়ারি, ২০২১) অপর একটি অভিযানে মুগদা থানা এলাকায় কিশোর গ্যাং কর্তৃক খুনের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি।

গোয়েন্দা এই কর্মকর্তা আরো জানান, শুক্রবার (১২ ফেব্রুয়ারি, ২০২১) সন্ধ্যায়  গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হাসান নামের একজন কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় মুগদা থানায় একটি মামলা রুজু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com