সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মানুষ আগ্রহ ও উৎসাহের মধ্য দিয়ে করোনার টিকা নিচ্ছে : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১, ১.১২ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

প্রথম দিকে দ্বিধা-দ্বন্দ্বে থাকলেও সাধারণ মানুষ আগ্রহ ও উৎসাহের মধ্য দিয়ে করোনার টিকা নিচ্ছে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুমুদিনি ট্রাস্টের কুমুদিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আজ রোববার তিনি এ রকম সন্তোষ প্রকাশ করেন। নারায়ণগঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘টিকা নেওয়ার ব্যাপারে অনেকের মধ্যেই অনেক দ্বিধা-দ্বন্দ্ব ছিল। তবে সাহসী ভূমিকা রেখেছেন আমাদের কুমুদিনি হাসপাতালের নার্স রুনু বেরোনিকা কস্তা।
তাঁকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আর এখন আল্লাহর রহমতে আমাদের আর কোনো সমস্যা নেই। এখন সবাই খুব আগ্রহ ও উৎসাহের মধ্য দিয়ে আসছে টিকা নিতে।

কয়েকযুগ ধরে বাংলাদেশের চিকিৎসা সেবায় বিশেষ করে আর্তমানবতার সেবায় অবদান রাখায় কুমুদিনি ট্রাস্টকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস  মোকাবেলায় বাংলাদেশ সফল উল্লেখ করে শেখ হাসিনা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন। সবাইকে করোনার টিকা গ্রহণ করে দেশকে করোনামুক্ত করার আহ্বানও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com