শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

একধিক ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক আটক

  • আপডেট সময় রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১, ১১.৩০ এএম
  • ২২৮ বার পড়া হয়েছে

একধিক ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক আটক অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ঘুমন্ত মাদ্রাসা ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করে ওই ছাত্রের পরিবার।

পরে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। ভুক্তভোগী ওই শিশু উপজেলার হাজিরহাট মারকাজুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র। অভিযুক্ত মাওলানা মো. গিয়াস উদ্দিন একই মাদ্রাসার শিক্ষক। সে একই উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। এর আগে গত বৃহস্পতিবার রাতে মাজকাজুল উলুম কওমি মাদ্রাসায় ন্যাক্কারজনক ঘটনা ঘটায় মাওলানা মো. গিয়াস উদ্দিন।

ভুক্তভোগী ছাত্রের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে আবাসিক হলে ঢুকে ঘুমের মধ্যে ওই শিশু ছাত্রকে বলাৎকার করে গিয়াস উদ্দিন। পরে চিৎকার করলে তাকে একটি রুমে তালাবদ্ধ করে রাখা হয়।

পরদিন দুপুরের খাবারের সময় পালিয়ে গিয়ে নিজ পরিবারকে বিষয়টি জানায় ওই ছাত্র। ওই দিনই ঘটনাটি থানায় জানিয়ে অভিযোগ দায়ের করে ছাত্রটির পরিবার। অভিযোগের ভিত্তিতে শিক্ষককে আটক করে পুলিশ।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, বলাৎকারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে এবং ভুক্তভোগী ছাত্রকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com