শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ফেসবুকসহ যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য প্রচারে রাষ্ট্রদ্রোহিতার মামলার প্রস্তাব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১, ৯.২৪ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

ফেসবুকসহ যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচারে জড়িত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। দেশে ও দেশের বাইরে অবস্থানকারী যারাই এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ প্রস্তাব করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনায় কমিটির সদস্যরা বলেন, অপপ্রচারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবুর রহমান, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও বেগম রুমানা আলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে চলমান কোভিড-১৯ পরিস্থিতি ও দেশের সমসাময়িক পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা, সুরক্ষা ও সেবা বিভাগ এবং অন্য সংস্থাগুলোর সার্বিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। এছাড়া ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজ পরিচালনায় গঠিত তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রমের বিষয়েও প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠকে মাদকাসক্ত আসামিদের  বিশেষ অপরাধী’ হিসেবে আখ্যা দিয়ে তারা যাতে সহজে জামিন না পেতে পারে সে লক্ষ্যে প্রয়োজনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া আগ্নেয়াস্ত্র বরাদ্দের ক্ষেত্রে সংসদ সদস্যদের অগ্রাধিকার দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যেক জেলা প্রশাসককে পত্র দেয়ারও সুপারিশ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com