শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

কুমিল্লায় স্ত্রী ও শাশুড়ীকে জবাই করে হত্যা

  • আপডেট সময় বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১, ১.১৪ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা উত্তর)প্রতিনিধি: কুমিল্লা বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের হালগাও গ্রামে নিজের ঘরে স্ত্রী ও শাশুড়ী কে জবাই করার হত্যার ঘটনা ঘটছে। মঙ্গলবার বিকেল আনুমানি সারে ৫টায় ওই হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় হত্যাকারী লোকমান কে আটক করেছে বুড়িচং থানা পুলিশ। লোকমান (৩০) হালগাও গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। প্রাথমিকভাবে হত্যাকান্ডের সঠিক কোন কারন জানা যায়নি।

স্থানীয় প্রতিবেশী ও উপস্থিত পুলিশ সদস্যদের বরাত দিয়ে জানা যায়, প্রায় ৮/৯ বছর আগে সদর উপজেলার কালির বাজার ইউপির বল্লাপপুর গ্রামের শাহ আলমের কন্যা ফারজানার সাথে বিয়ে হয় লোকমানের।

ঘটনার দিন বিকেল ৫টায় শাশুড়ী বানু বিবি (৫৫) কে ফোন করে নিজের বাড়িতে আনেন। স্ত্রী ফারজানার (২৫)র বিরুদ্ধে পরোকিয়ার অভিযোগ করে বাকবিতন্ডায় লিপ্ত হয়। স্ত্রী ও শাশুড়ীর সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে শাশুড়ী ও স্ত্রী কে নিজ ঘরেই জবাই করে হত্যা করে। হত্যার পর ঘরের দরজায় ছুরি হাতে নিয়েই বসে থাকে লোকমান। ওই অবস্থায় তাকে অস্বাভাবিক দেখা গেলে ভয়ে কেউ কিছু জিগেস করার সাহস পাচ্ছিলোনা বলেও জানায় প্রত্যক্ষদর্শীরা।

পরে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে বুড়িচং থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক দেবপুর ফাঁড়ি পুলিশ ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক সহ অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে এসে আসামিকে আটক করে। এসময় তার পাশে পড়ে থাকা ছুড়িটিও উদ্ধার করা হয়। দাম্পত্য জীবনে লোকমানের এক মেয়ে ও একটি ছেলে রয়েছে।

মোকাম ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য রফিক মিয়া জানান বিকেল ৫টায় ঘটনা জানা-জানি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে আসেন। মঙ্গলবার রাত সাড়ে নয় টায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক’র নিকট জানতে চাইলে তিনি বলেন- লাশের সুরতহাল প্রতিবেদন উদ্ধার প্রক্রিয়া পর লাশ মর্গে রাখা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটন চলছে, তবে হত্যা কান্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com