শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

দেশে এ পর্যন্ত এ পর্যন্ত ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ১১.২৭ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

দেশে এ পর্যন্ত এ পর্যন্ত ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৭৩৫ জন পুরুষ এবং ৪৪ হাজার ৫৮৩ জন নারী রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ১ হাজার ৮২ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৫৮৬ জন এবং নারী ২৪ হাজার ৪৯৬ জন রয়েছেন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহন করেছেন ৪৭ হাজার ৯২৩ জন। ঢাকা মহানগরীতে ২৫ হাজার ৩৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ হাজার ৪৬৭ জন, রাজশাহী বিভাগে ২২ হাজার ৫১৩ জন, রংপুর বিভাগে ১৮ হাজার ৬৫২ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ৭৭৫ জন, বরিশাল বিভাগে ৭ হাজার ১৩৭ জন এবং সিলেট বিভাগে ১৪ হাজার ৯০৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
এদিকে ঢাকা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৫ হাজার ২২০ জন।

ঢাকা মহানগরীর ১২ হাজার ৫১৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন এবং সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহনকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com