শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

আদাবর এলাকায় গার্মেন্টস কর্মী খুনের ঘটনায় আরো ১জন গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ৪.০৪ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টস কর্মী খুনের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতের নাম–মোঃ রিদয় (২১)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ভিকটিমকে হত্যার ঘটনায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।

সোমবার (০৮ ফেব্রুয়ারি, ২০২১) সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত নারায়গঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি, ২০২১ রাত আনুমানিক ০৯:২০ টায় আদাবরের ঢাকা উদ্যানে অবস্থিত সাইনেষ্ট গার্মেন্টসের সামনে পূর্ব শত্রুতার জের ধরে গার্মেন্টস কর্মী নাজমুল হককে কয়েকজন সন্ত্রাসী উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করে। গত ৩১ জানুয়ারি, ২০২১ (রোববার) এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা রুজু হয়।

অভিযানের নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন জানান, আদাবর থানায় রুজুকৃত হত্যা মামলাটির তদন্তভার পায় ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম। তদন্তকালে অভিযুক্তদের সনাক্ত করে গত ৭ ফেব্রুয়ারি রাজধানী ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে মাসুদ হাসান ও সাগরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ ও সাগর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য উপাত্ত বিশ্লেষন করে রূপগঞ্জ থানা এলাকা অভিযান করে হত্যার ঘটনায় ব্যবহৃত চাকুসহ রিয়াদকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত  রিয়াদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত মামলার ঘটনায় জড়িত পলাতক অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com