শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

দেবীদ্বারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১, ৯.৫৬ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি// দেবীদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহা-সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি(৫০)’র মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। সোমবার বিকেল ৪টায় মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস,আই) মো. আনোয়ার হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে অপমৃত্যু দায়ের পূর্বক ময়নাতদন্তের জন্য দেবীদ্বার থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস,আই) মো. আনোয়ার হোসেন জানান, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, তবে তার শরীরের কোমরের নিচের অংশে রক্তজমাট ও ছেলা একাধিক আঘাতের চিহ্ন ছিল, মাথার পেছনের অংশে ফুলা যখম ছিল। ধারনা করা হচ্ছে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের পাশ দিয়ে যাওয়ার পথে অজ্ঞাত কোন পরিবহন তাকে ধাক্কা দিয়ে ফেলে গেছে।

সাইলচর গ্রামের ইলেক্ট্রিক মিস্ত্রি সাজ্জাদ হোসেন(২৫) বলেন, সকালে সড়কের পাশে যে লোকটিকে গড়াগড়ি করে কাতরাতে দেখেছি, দুপুরে এসে সে লোকটিকেই মৃত: অবস্থায় পড়ে থাকতে দেখলাম। ভয়ে লোকটির কাছে যাইনি, নাম পরিচয় ও জানার চেষ্টা করিনাই, তবে পাশ্ববর্তী মসজিদের ইমাম সাহেব শীতে কাতরাতে দেখে লোকটিকে একটি নতুন কম্বল দিয়ে যান। একই গ্রামের মোহাম্মদ(১৩) জানান, সকাল ৯টায় সাইলচর গ্রামের কবির আহমেদের ছেলে সিএনজি চালক মামুন(২৬) দুইটা রুটি দিয়ে যান, দুপরে এসে দেখি তিনি মারাগেছেন, মাথার পাশে ১টি রুটি ও ১টি নীল রং এর কম্বল পড়ে আছে। স্থানীয়রা কেউ তাকে হাসপাতালে নেয়নি, থানা পুলিশকে খবর দিলেও পুলিশ আসেনি, বিকেলে পুলিশ এসে লাশ নিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com