শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনোদিন কোনো ব্যক্তিগত বডিগার্ড ছিল না : পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১, ৪.৫১ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিষয়ে আল জাজিরার প্রতিবেদন নিয়ে জাতিসংঘ যদি তদন্ত করতে চায়, তাতে বাংলাদেশের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনোদিন কোনো ব্যক্তিগত বডিগার্ড ছিল না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করায় আল জাজিরার গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরা বন্ধ করার দরকার নেই, মানুষ বুঝেছে তারা বানোয়াট তথ্য প্রচার করেছে।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে আজ শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। উনার ৪৫ বছরের রাজনীতির জীবনে এখন এসএসএফ গার্ড দেয়। কোনোদিন কোনো বডিগার্ড ছিল না। কিন্তু ওই খানে (আল জাজিরার প্রতিবেদনে) একজনের ছবি দিয়ে বলেছে, এটা উনার বডিগার্ড। এ রকমের মিথ্যা তথ্য মেনে যায় না।

ড. এ কে আব্দুল মোমেন আরো বলেন, এমন মিথ্যা তথ্য প্রচার করে আল জাজিরা তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। স্বাধীনতা যুদ্ধে যেখানে ৩০ লাখ মানুষ মারা গেছে। সেখানে তারা বলে তিন লাখ মারা গেছে। তারা অনেক সময় উল্টাপাল্টা তথ্য দেয়। প্রতিবেদন যদি সত্য হয় সেটা আমরা তদন্ত করব। যদি মিথ্যা হয় তাহলে বাদ দেব।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, একসঙ্গে ছবি থাকলেই কেউ দেহরক্ষী হয় না। আগেও তারা ভুল তথ্য প্রচার করেছে। সরকার আরো যাচাই করবে আল জাজিরার বিষয়ে।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন অপরাধ নানা মাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। জেনে যায় সারা বিশ্ব, ক্ষুণ্ণ হয় দেশের ভাবমূর্তি। উন্নত দেশগুলোতে কোনো অংশেই অপরাধ কম হয় না। ওইসব দেশের ভেতরে ও বাইরে সেসব খবর ছড়ায় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com