করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ১৯০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ৩০৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৩৭ হাজার ৭৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪১৭ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৮২ হাজার ৮৪১ জন করোনা থেকে সুস্থ হলো।
গত ২৪ ঘণ্টায় নতুন আটজন মৃতের মধ্যে পুরুষ ছয়জন এবং নারী দুজন।
এ পর্যন্ত দেশে করোনায় পুরুষ মারা গেছে ছয় হাজার ২০৬ জন এবং নারী এক হাজার ৯৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ষাটোর্ধ্ব চারজন রয়েছেন।
এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের পাঁচজন, চট্টগ্রাম বিভাগের দুজন ও খুলনা বিভাগের একজন।
এ ছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালেই মারা গেছেন ৮জন।