শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ঠাকুরগাঁও বড় মাঠের শৌচাগারের বেহাল দশা

  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১, ৭.৪০ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের মধ্যে অবস্থিত শৌচাগারটি বেহাল দশা।প্রসাবের দূর্গন্ধে সেখানে টিকা দায় হয়ে পড়েছে।প্রতিদিন গড়ে ২ সহস্রাধিক মানুষ বড় মাঠে চলা ফেরা করে।এছাড়াও মাঠে খেলতে আসা বিভিন্ন ক্রিকেট ও ফুটবল টিমের খেলোয়াড়রাও পড়ছেন বিপাকে।

শৌচাগারটির প্রসাব ও পানি নিস্কাশন ব্যাবস্থা সমস্যা হওয়ার করানে প্রসাব গেট দিয়ে গড়িয়ে গড়িয়ে মাঠের মধ্যে প্রবেশ করছে।এতে করে মাঠের চারপাশে হাটতে আসা মানুষজন দূর্গন্ধে অনেক দূর দিয়ে নাক চেপে ধরে যাতায়াত করছেন।তাই খুব দ্রুত এটি সংস্কার করা প্রয়োজন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।৫ ফেব্রুয়ারী শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায় গেট দিয়ে প্রসাব বের হয়ে মাঠের ভেতরে প্রবেশ করছে।

আর দূরগন্ধে ভারি হয়ে উঠেছে সেখানকার বাতাশ।টাউন ক্লাবের সদস্য নাজমুল বলেন বর্তমানে পৌরশহরের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে ঠাকুরগাঁও বড় মাঠ।বর্তমান যাবতীয় ব্যাবসা প্রতিষ্ঠান যেমনঃচটপটি,ফুসকা,খেলনা,হোটেল, রেস্টুরেন্ট,চাইনিজ,কাঁচামাল,পুরাতন কাপড়,ও নিত্য প্রয়োজনীয় জিনিস মাঠকে ঘিরে চালু হয়েছে।সারাদিন কমপক্ষে ২ সহস্রাধিক মানুষ মাঠের ভিতরে বিভিন্ন কাজে চলাফেরা করে।ভয়ংকর তথ্য হলো এত মানুষের সমাগম হলোও মাঠের চারপাশে নেই কোন শৌচাগার। এ শৌচাগারটি মানুষজন বাজেভাবে ব্যাবহারের ফলে ময়লা অাবর্জনা জমে নষ্ট হয়েছে।

মাঠে চারপাশে রাতে নিয়মিত হাটতে আসা পৌর শহরের হলপাড়া মহল্লার ফেরদৌসী বেগম বলেন আমরা স্বামী স্ত্রী নিয়মিত রাতে মাঠের চারপাশে হাটি।আমাদের মত কয়েকশ মানুষ এখানে হাটে।কিন্তু এখানে আসার পর দূর্গন্ধে এ অংশটুকু পার হওয়া দায় হয়ে যায়।ফুটবল খেলোয়াড় জাহিদ হোসেন জানান,মাঠে নিয়মিত ক্রিকেট ও ফুটবলের বেশ কয়েকটি টিমের কমপক্ষে ২ শতাধিক খেলোয়াড় মাঠে খেলতে আসে।

কিন্তু এ শৌচাগারটির বেহাল দশার কারনে সেটি ব্যাবহার করতে পাচ্ছে না। বালিয়াডাংঙ্গী উপজেলা থেকে আসা শিক্ষার্থীর অবিভাবক শিমা আক্তার বলেন, আমার সন্তানকে বেশ কিছু দিন ধরে মাঠের পাশে প্রাইভেট পড়াতে নিয়ে আসি।কিন্তু শৌচাগারটিতে গেলে দূর্গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়।

এটি সংস্কার করা জরুরি। এ ব্যাপারে জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদূর রহমান বাবু বলেন,ইতিপূর্বে শৌচাগাড়টি সংস্কার করা হয় এবং একজন পরিছন্ন কর্মীও নিযুক্ত করা হয়। কিন্তু তিনি চলে গেলে এবং মানুষের বাজেভাবে ব্যবহারের ফলে শৌচাগারটি এমন অবস্থা। তিনি এটি সংস্কারের উদ্যেগ নেয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com