শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

দেশে ৩ শতাংশের নিচে নেমে এসেছে করোনাভাইরাসে শনাক্তের হার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ১.২৪ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

দেশে তিন শতাংশের নিচে নেমে এসেছে করোনাভাইরাসে শনাক্তের হার। এপ্রিলের পর এটাই প্রথম দৈনিক শনাক্ত রোগীর হার এই অবস্থায় এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য পর্যালোচনা করে এমন ধারণাই পাওয়া যায়। বুধবার সকাল পর্যন্ত ১৪ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করে ৪৩৮ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এতে শনাক্তের হার দুই দশমিক ৯২ শতাংশ। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ লাখ ৩৬ হাজার ৫৪৫ জনে। গত একদিনে আরও ১৩ জন মারা গেছেন।

সবমিলিয়ে মারা গেছেন আট হাজার ১৬২ জন। সুস্থতার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৮১ হাজার ৩০৬ জন। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, নিবন্ধন ছাড়া কাউকে এখন টিকা দেয়া হবে না।

যারা টিকা নিতে চান, তাদেরকে অবশ্যই নিবন্ধন করতে হবে। এখন পর্যন্ত ৭৭ হাজার মানুষ নিবন্ধন করেছেন। ৭ই ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী টিকাদান শুরু হবে। স্বাস্থ্যের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম জানিয়েছেন, মানুষকে সচেতন করার জন্য গ্রামে গ্রামে প্রচারণা চালানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com