শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

রাজধানীর কদমতলী থেকে ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১, ৮.১০ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলো- মোঃ ফয়জুল্লাহ ওরফে ফয়েজ। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম সাকলায়েন পিপিএম জানান, সোমবার (১ ফেব্রুয়ারি ২০২১) সন্ধা ০৬.৪৫ টায় দক্ষিণ মাতুয়াইল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ফয়েজ দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতো। এরপর রাজধানীর  যাত্রাবাড়ী, ডেমরা, ওয়ারী ও কদমতলী  থানা এলাকায় বিক্রি করতো।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com