শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ওয়ান্ডারার্স ক্লাব কর্মকর্তা জয় গোপালের জামিনের শুনানি ৮ ফেব্রুয়ারি

  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১, ৭.১৯ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

ক্যাসিনোকান্ডসহ বিভিন্ন অভিযোগে ওয়ান্ডারার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারের বিরুদ্ধে আনা পৃথক মামলায় জামিন চেয়ে আবেদনের ওপর আজ দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে পরবর্তী শুনানির জন্যে আগামী ৮ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছে হাইকোর্ট।
জামিন সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
গতকাল শুনানিকালে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের গঠনতন্ত্র, কমিটি ও অডিট রিপোর্ট চেয়েছিলো আদালত। আজ মঙ্গলবারের ২ ফেব্রুয়ারির মধ্যে এসব প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।

আদেশ অনুযায়ী সেসব দাখিলের পর আজও শুনানি হয়।
ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক  জানান।
আদালতে জামিন আবেদনে আসামি পক্ষে শুনানি করেন এডভোকেট মো. কামরুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

নথিপত্রের তথ্য তুলে ধরে আইনজীবী মো. কামরুল ইসলাম আদালতকে জানান, ১৯৩০ সালে ওয়ান্ডারার্স ক্লাব প্রতিষ্ঠা করা হয়। সেখানে ফুটবল, ক্রিকেট, বলিবল, হ্যান্ডবলসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।
জয় গোপাল ওয়ান্ডারার্স ক্লাবের একজন ফুটবলার ছিলেন। অবসরে গিয়ে পরিচালনা পর্ষদের সদস্য, পরে ক্যাশিয়ারের দায়িত্বও পালন করেন। ২০১৪ সালে ক্লাবটির সাধারণ সম্পাদকও হন।
ক্লাবটিতে ক্যাসিনোকান্ডে জড়িত থাকায় গত বছরের ১৩ জানুয়ারি কেরানীগঞ্জের একটি ভবন থেকে এক সহযোগীসহ দুই ভাই এনু ও রুপনকে গ্রেফতার করে সিআইডি। এরপর গেন্ডারিয়া থানায় মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার আদালতে দেয়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দিতে জয় গোপালের নাম উঠে এলে সিআইডি তাকে গত বছরের ১৩ জুলাই লালবাগ থেকে গ্রেফতার করে।
পরদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com