শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১, ৪.২৭ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ১৩৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ৪৪৩ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৩৫ হাজার ৫৮২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৭২ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৮০ হাজার ২১৬ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবে ১২ হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৫৫৬টি। এ পর্যন্ত দেশে মোট ৩৬ লাখ ৬৪ হাজার ১৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় করোনায় মৃত ১০ জনের মধ্যে পুরুষ নয়জন ও নারী একজন। এ পর্যন্ত করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ছয় হাজার ১৬৬ জন ও নারী এক হাজার ৯৭১ জন। এ ছাড়া মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন ও ষাটোর্ধ্ব সাতজন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন ও সিলেট বিভাগে একজন রয়েছেন। তাঁরা সবাই হাসপাতালে মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com