শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

রাশেদুল হক চিশতীর জামিন স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ

  • আপডেট সময় সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১, ৩.৪৮ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

দুর্নীতির মামলায় ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর জামিন স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতি সমন্বয়ে গঠিত ভার্চুয়াল আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে রাশেদ চিশতীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ। দুদকের পক্ষে ছিলেন এডভোকেট খুরশীদ আলম খান।


দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রাশেদ চিশতীর জামিন ৪ সপ্তাহের জন্য স্থগিত করে নিয়মিত আপিল দায়ের করতে বলেছেন আপিল বিভাগ।
রাশেদ চিশতীকে শর্ত সাপেক্ষে গত ২ জুন জামিন দেয়া হয়। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল করে দুদক। গত ১৯ মে রাশেদ চিশতীকে একাধিক মামলায় ঢাকার নিম্ন আদালত জামিন দিয়েছিল।

পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক।
মামলার বিবরণে জানা যায়, টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানায় মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, স্ত্রী রোজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকটির ফার্স্ট প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ এবং ব্যাংকটির গুলশান করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক ও বর্তমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলায় আসামির বিরুদ্ধে ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়। নিম্ন আদালত এ মামলায় রাশেদ চিশতীকে জামিন দিলেও উচ্চ আদালতে তা স্থগিত হয়ে যায়।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com