শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

সওজের বাধা-নিষেধকে বৃদ্ধাঙ্গুলি সওজ ও স্কুলের জমি দখল করে দোকান নির্মাণ!

  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ৮.৪৪ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সওজ বিভাগ লক্ষীপুরের নির্দেশনা পরবর্তী বাধা নিষেধ অমান্য করে পালের হাট-বাজারে সওজ ও স্কুলের জমি অবৈধভাবে জোরপূর্বক দখল করে পাকা দোকানঘর নির্মাণ করছে স্থানীয় হাফিজুর রহমান বিটু নামের এক ব্যক্তি। বারবার বাধা নিষেধ করার পরেও সে সওজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পূর্ব গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সওজ এর জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণ করছে।

বিটু এর পূর্বেও মার্কেট নির্মাণ করেছে স্কুলের জমি দখল করে। যার ছাদের কিছু অংশ সড়কের উপর বিদ্যমান রয়েছে। বড় ট্রাকের কনটেইনার ছাদের সাথে লেগে যাওয়া যাতায়ত করতে সমস্যা হয়। এবার পুরোপুরি ভাবে স্কুল ও সওজের জমি দখল করে দোকান ঘর নির্মাণ করার শুরুতেই সড়ক ও জনপথ লক্ষ্মীপুর বাধা দিয়ে আসছিল। কিন্তু তার আপন ভাই মন্টু সাবেক সেনা সদস্য হওয়ার দরুন যাকে তাকে তার ভয় দেখিয়ে আসছিল বলে নাম প্রকাশে অনেকে জানিয়েছেন।

সেই কারণে সড়ক বিভাগের বাধা নিষেধকে উপেক্ষা করে জোরপূর্বক স্কুল ও সরকারি জমি দখল করে দোকানপাট নির্মাণ করছে বিটু। বিটু গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালীন সময়ে নানা অনিয়মে জড়িয়ে গেলে এবং স্কুলের জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণ করার ফলে তাকে কমিটি থেকে বহিষ্কার করা হয়। এর পরেও সে ক্ষান্ত না হয়ে স্কুলের সামান্য জমিটুকু ও সড়ক দখল করে দোকান নির্মাণ করেন।

এ বিষয়ে হাফিজুর রহমান বিটুর সাথে ফোনে কথা বলার চেষ্টা করলে ‘ব্যস্ত আছি, কথা বলার সময় নেই’ বলে লাইন কেটে দেন। এরপর একাধিকবার চেষ্টা করেও তাকে ফোনে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগেরর উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হোসেন(২) বলেন- ‘আমরা সরাসরি গিয়ে তাকে নিষেধ করেছি, দোকান নির্মাণে বাধা দিয়েছি। তার ভাই নাকি ‘সেনাসদস্য’! তার পাওয়ারে কোন বাধা নিষেধ মানে না। আমি আবারো যাবো, সড়কের জমি দখল করে যেন দোকানপাট নির্মাণ না করে, সেজন্য বাধা দিয়ে আসবো। এরপরো না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com