শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থী রাফী বেসরকারিভাবে নির্বাচিত

  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ৮.৩০ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ সারা দেশের তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার সাথে একযোগে গত শনিবার (৩০-জানুয়ারি) গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।১৫ টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এ শহরের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
এই পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৫জন প্রার্থী।এর মধ্যে মেয়র পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান রাফী। তিনি নারিকেল গাছ প্রতীকে ১১ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফারুক আহমেদ (ধানের শীষ)পেয়েছে ৫ হাজার ৪৯৪ ভোট,আওয়ামী লীগ মনোনীত খন্দকার জাহাঙ্গীর আলম (নৌকা) পেয়েছে ৫ হাজার ৩৯ ভোট , স্বতন্ত্র প্রার্থী জহুরা খাতুন আনিক (মোবাইল ফোন)পেয়েছে ৫০ ভোট,ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মোঃ আনিছুর রহমান (হাতপাখা)প্রতীকে পেয়েছে-২১৮ ভোট।

এ পৌরসভায় মোট ভোটার ২৯ হাজার ৯৭৯ জন।এর মধ্যে ২২হাজার ৩৪৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com