শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

শেরপুর সদরে ট্রাক ও সিএনজিচালিত অটো মধ্যে সংঘর্ষে ৪জন নিহত

  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ১.৪৬ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

শেরপুর সদর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামনু জানান, রবিবার সকাল পৌণে ৯টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার থেকে যাত্রী নিয়ে শেরপুর শহরে যাচ্ছিল।
পথিমধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচরে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।
গুরুতর আহত তিনজন বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তাৎক্ষণিক নিহতদের মধ্যে যাঁদের নাম জানা গেছে তাঁরা হলেন নালিতাবাড়ী উপজেলার বন্ধধারা গ্রামের ইউসূফ আলীর ছেলে অটোরিকশা চালক জবেদ আলী, রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের নায়েব আলীর ছেলে সেলিম ও একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম।
এই পুলিশ কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
এন টিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com