শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য উপহার পাঠিয়েছে সিঙ্গাপুর : পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ৯.৪৩ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর উদ্যোগে অনেকের গাত্রদাহ শুরু হলেও সিঙ্গাপুরের ‘ফার্স্ট জেন্টলম্যান’ মোহাম্মাদ আব্দুল্লাহ আল হাবশি উপহার সামগ্রি পাঠিয়েছেন।
আজ শুক্রবার রাতে সিলেটে এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি একথা বলেন। মন্ত্রী সিলেটে তিনদিনব্যাপী নারী উদ্যোক্তা সম্মেলনে বক্তৃতা করছিলেন।
এরআগে তিনি সিলেট সিটি করপোরেশন আয়োজিত মতবিনিময় সভা ও সিলেট জেলা পরিষদ সুপার মার্কেট উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। এছাড়াও সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালসহ নগরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন মন্ত্রী।
তিনি বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার পর সিঙ্গাপুর তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আজ ভাসানচরে আরও ৩ হাজার রোহিঙ্গা যাচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লাখ ২০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। রোহিঙ্গাদের মঙ্গলের জন্য তাদের ভাসানচরে নেওয়া হচ্ছে।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। যেকোন উন্নয়ন কাজের জন্য তাঁর কাছে গেলে তিনি তা করে দেন। কখনো ফিরিয়ে দেন না।
সিলেট মহানগরীর যানজট নিরসনে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, যানজট নিরসনে রিংরোড স্থাপনের দাবি জানিয়েছেন নগরবাসী। তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
ড. মোমেন আরও বলেন, সিলেটে দৃষ্টিনন্দন স্বাধীনতা টাওয়ার নির্মাণ করা হবে। বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেটে একটি বিশেষ কর্মসূচি নেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এসব উন্নয়ন সম্ভব হয়েছে। দেশের দারিদ্র্যের হার অর্ধেকে নেমে এসেছে। শিশু ও নারী মৃত্যুর হার কমছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com