শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

টেলিটক আধুনিকীকরণ সংক্রান্ত নতুন প্রকল্প গ্রহন করা হচ্ছে: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ৪.৪৮ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রাম পর্যায়ে ও প্রত্যন্ত এলাকায় মান সম্পন্ন ভয়েস এবং মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা দিতে রাষ্টায়াত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বিভিন্ন নেটওয়ার্ক সম্প্রসারণ, আপ-গ্রেডেশন ও আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।
তিনি বলেন, ‘অন্যান্য চলমান প্রকল্পের পাশাপাশি ৫জি সুবিধা সম্প্রসারণের প্রাকপ্রস্তুতির অংশ হিসেবে টেলিটকের কোর/ট্রান্সমিশন নেটওয়ার্ক আধুনিকীকরণ সংক্রান্ত একটি নতুন প্রকল্প গ্রহন করা হচ্ছে।
সংসদ নেতার প্রশ্নোত্তর অধিবেশনে কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য মো. আসলাম হোসেন সওদাগরের উত্থাপিত প্রশ্নের জবাবে সংসদে তিনি এ কথা বলেন।
একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
শেখ হাসিনা বলেন, ৫ জি পরিষেবার জন্য গ্রাম পর্যায়ে টেলিটক নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর নাগাদ নতুন প্রকল্প বাস্তবায়ন হবে।
তিনি বলেন, পাশাপাশি ৩জি প্রযুক্তি চালু এবং ২.৫ জি নেটওয়ার্ক সম্প্রসারণ (ফেজ ২) প্রকল্পের অধীনে ২জি পরিষেবার জন্য ৫৪০ টি সাইটে বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) , ১৬৭১ সাইটে ৩জি নোডবি এবং ২০৩৫ টি সাইটে ৪জি ইনোডবি স্থাপন চলতি বছরের ৩০ জুন নাগাদ সম্পন্ন হবে।
তিনি আরো বলেন, হাওর, জলাশয়, দ্বীপ এবং ছিটমহল অঞ্চলে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা সম্প্রসারণের জন্য ৪০০ টি নতুন বিটিএস বসানো চলতি বছরের ডিসেম্বর নাগাদ শেষ হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে বাগেরহাট, ভোলা, বরগুনা, খুলনা, লক্ষ্মীপুর, নোয়াখালি, পটুয়াখালী, পিরোজপুর এবং সাতক্ষীরা জেলায় সৌর বিদ্যুৎ ভিত্তিক ৪০০ বিটিএস স্থাপনের পাশাপাশি ২.৫ জি এবং ৪ জি সুবিধা তৈরির কাজ চলতি বছরের অক্টোবর নাগাদ সম্পন্ন হবে।
তিনি বলেন, এছাড়াও উপকূল, বন, পার্বত্য এলাকা এবং প্রত্যন্ত অঞ্চলে ৪০০ নতুন বিটিএস (২জি/৩জি/৪জি) স্থাপন করা হবে পাশপাশি সোস্যাল অবলিগেটরি ফান্ডের (এসওএফ) অধীনে বিদ্যমান ১৫০০ সাইটে ৪জি সেবা সুবিধা সংযুক্ত করার কাজ ২০৩৪ সালের ফেব্রুয়ারি নাগাদ বাস্তবায়ন হবে।
শেখ হাসিনা বলেন, মুজিব বর্ষ উপলক্ষে টেলিটক ‘শতবর্ষ’ নামে একটি নতুন প্যাকেজও চালু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com