শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

শিশু রিফান হত্যাকান্ডের মূল আসামি গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ৪.০৮ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের শিশু রিফান (৫) হত্যাকান্ডের মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেপুলিশ । আটক শাকিল (২২) একই গ্রামের কবির হোসেনের ছেলে। আজ বুধবার দুপুর ১টায় কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার ওমরকান্দা ব্রিজ এলাকায় পুরোনো মেঘনা নদী থেকে ওই শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর ১০ দিন আগে গত ১২ জানুয়ারি বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছিল শিশুটি। সোমবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর এলাকা থেকে ঘাতক শাকিলকে গ্রেফতার করে মেঘনা থানা পুলিশ। এরপর থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে শাকিল পুরো হত্যাকান্ডের রহস্য পুলিশকে জানায়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল মজিদ বাসসকে বলেন, আমাদের সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিমের নেতৃত্বে আমরা হত্যার রহস্য উদঘাটন করতে নিরবিচ্ছিন্ন তদন্ত শুরু করি। তদন্তে প্রযুক্তির সহায়তাও নেওয়া হয়। সর্বশেষ আমরা খুনিকে শনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হই। ওসি আরো বলেন, শিশুটির দুষ্টুমিতে বিরক্ত হয়ে তার মুখে ইট নিক্ষেপ করে শাকিল। এতেই মৃত্যু হয় শিশুটির। হত্যার পর সে শিশুটির মরদেহ একটি বস্তায় ভরে। এরপর মরদেহটি লুকিয়ে রাখে একটি অটোরিকসার গ্যারেজে। মরদেহটি থেকে যখন দুর্গন্ধ বের হতে শুরু করে তখন মরদেহটি নিয়ে ফেলে দেয় নদীতে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিম উল আহসান (প্রশাসন ও অর্থ) বাসসকে বলেন, নিরবচ্ছিন্ন তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর এলাকা থেকে আটক করা হয় হত্যাকান্ডের মূল ঘাতক শাকিল কে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com