বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেশীয় শিল্প পণ্যের স্বার্থে শুল্ক কমানোর উদ্যোগ গ্রহণ করা হবে : শিল্প প্রতিমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯, ৮.১৬ পিএম
  • ৭৮৩ বার পড়া হয়েছে

আমদানিকৃত পণ্যের সাথে প্রতিযোগিতায় দেশীয় শিল্প পণ্য যাতে টিকে থাকতে পারে সেজন্য শুল্ক কমানোর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জনিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
তিনি বলেন, দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কোন পণ্য উৎপাদিত হলে বিদেশ হতে সেই পণ্য আমদানি না করে দেশীয় পণ্য ব্যবহারে সবাইকে আরো আন্তরিক হতে হবে।
আজ গাজীপুরের শ্রীপুরে স্টিলমার্ক বিল্ডিংস লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন শেষে দেশীয় স্টিল বিল্ডিং শিল্পের সম্ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, স্টিল মার্কের চেয়ারম্যান প্রকৌশলী তানভীর আহমেদ সিদ্দিকী ও পরিচালক প্রকৌশলী আহমেদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
স্টিলমার্ক-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজয়ানুল মামুন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ক্রেতারা সন্তুষ্ট হলে বিদেশ হতে স্টিল অবকাঠামো নির্মাণ পণ্য আমদানির পরিমাণ কমে যাবে। সরকারের উদ্যোগে বৃহৎ অবকাঠামোসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণে দেশীয় পণ্য ব্যবহারকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
সভায় জানানো হয়, স্টিল বিল্ডিং শিল্প বাংলাদেশে নতুন হলেও এর সম্ভাবনার অপার। বিশ বছর পূর্বেও এই শিল্প আমদানি নির্ভর ছিল। বর্তমানের স্থানীয় চাহিদার ৮০ শতাংশ ছোট-বড় ২০০-এর অধিক দেশীয় স্টিল বিল্ডিং ফ্যাক্টরিসমূহ পূরণ করছে। বর্তমানে এক লক্ষ আশি হাজার প্রকৌশলী ও টেকনিশিয়ান এ শিল্পে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com