শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

করোনাভাইরাস শনাক্তে দেশী আরটি-পিসিআর কিটের অনুমোদন

  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১, ১১.৪৫ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

করোনাভাইরাস শনাক্তে বাংলাদেশি বায়োটেক কোম্পানি ওএমসি হেলথকেয়ার (প্রা.) লিমিটেডের উদ্ভাবনকৃত আরটি-পিসিআর কিট অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটি কিট উৎপাদন ও সরবরাহ করতে পারবে।

আজ শনিবার রাতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এনটিভি অনরাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘জরুরি প্রয়োজনে ওএমসি হেলথকেয়ার (প্রা.) লিমিটেডের উদ্ভাবনকৃত আরটি-পিসিআর কিট অনুমোদন দেওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি তাদের এই অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠানটি আমাদের কাছে অনুমোদনের আবেদন করেছিল। আমরা সব কিছু যাচাই-বাছাই শেষে তাদের অনুমোদন দিয়েছি।

উপপরিচালক বলেন, ‘ওএমসি হেলথকেয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিয়ম মেনেই কিটটি প্রস্তুত করেছে বলে আমাদের মনে হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটি তাদের কিট বাণিজ্যিকভাবে উৎপাদন এবং সরবরাহ করতে পারবে। বাংলাদেশে এটাই প্রথম কোনো প্রতিষ্ঠান, যারা করোনা ভাইরাসের কিট উদ্ভাবন করে ঔষধ প্রশাসনের অনুমোদন পেয়েছে।

‘বিদেশ থেকে আনা কিট দিয়ে করোনার নমুনা পরীক্ষা করতে যে খরচ হবে, ওএমসি হেলথকেয়ারের কিটে তার চেয়ে ৩০ শতাংশেরও কম খরচ হবে বলে আমরা জেনেছি। প্রতিষ্ঠানটি দিনে ৪০ হাজারের বেশি কিট উৎপাদন করতে পারবে। এ ছাড়া করোনা পরিস্থিতিতে বিদেশ থেকে কিট আমদানি করাও মুশকিল। সব মিলিয়ে এই অনুমোদন।’ যোগ করেন মোহাম্মদ সালাউদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com