শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে মামার বাসা থেকে আটক গৃহকর্মী রেখা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৭.১৬ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিদিনঃ অবশেষে ঠাকুরগাঁওয়ে মামার বাসা থেকে আটক হয়েছে আলোচিত ভয়ংকর গৃহকর্মী রেখা আখতার (২৮)।

বুধবার গভীর রাতে ঢাকা মেট্রোপেলিটন পুলিশ (ডিএমপি)র একটি দল জেলার রানীশংকৈল উপজেলার কাশিপুর এলাকা মামা কফিল উদ্দিনের বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

গ্রেফতারকৃত রেখা আখতার (২৮) বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী গ্রামের আফা হোসেনের মেয়ে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, প্রথমে নীলফামারি জেলার ডেমরায় আশ্রয় নেয় রেখা। এরপর নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে আসে ঠাকুরগাঁওয়ে মামার বাসায়। বুধবার গভীর রাতে বিশেষ টেকনোলোজির মাধ্যমে ঢাকা থেকে আগত পুলিশের একটি টিম বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলায় অভিযান চালায়। এসময় রানীশংকৈল উপজেলার সীমান্তবর্তী কাশিপুর এলাকায় তার মামার বাসা থেকে থেকে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, ঢাকার মালিবাগে বিলকিস বেগমের মেঝ মেয়ে মেহবুবা জাহান বুলবুলির বাসায় ১ বছর কাজ করে রেখা। গত ৭ জানুয়ারি কাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায় । ১৬ জানুয়ারি সার্বক্ষণিক থাকার কথা বলে ফিরে আসেন এ বাসায়। এর দুদিন পর বাসায় কেউ না থাকার সুযোগে গৃহকত্রী বিলকিস বেগমকে নির্মম নির্যাতন করে নগদ টাকা, স্বর্ণসহ টিভি ও মোবাইল নিয়ে পালিয়ে যায় রেখা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com