শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

আগামী ৮ই ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসের টিকাদান শুরু হবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৬.৩৩ এএম
  • ২৪২ বার পড়া হয়েছে

আগামী ৮ই ফেব্রুয়ারি প্রাথমিকভাবে দেশে করোনাভাইরাসের টিকাদান শুরু হবে । স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ভারত থেকে উপহার হিসেবে আজ আসবে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা। ভ্যাকসিন কূটনীতির অংশ হিসেবে প্রতিবেশি বাংলাদেশ, ভুটান মালদ্বীপ, নেপাল ও মিয়ানমারে টিকা পাঠাচ্ছে ভারত ।

উপহার ছাড়াও অতিরিক্ত আরও ১৫ লাখ ডোজ টিকা কালই আসবে, এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

স্বাস্থ্যসচিব জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল ও মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালের ৪০০ থেকে ৫০০ রোগীর ওপর পরীক্ষামূলকভাবে এই টিকা প্রয়োগ করা হবে।

কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা এজন্য এদেরকে সাতদিন পর্যবেক্ষণে রাখা হবে। টিকাদানের সার্বিক কার্যক্রম একটি সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।

ওদিকে গত ২৪ ঘণ্টায় আট মাসের মধ্যে সবচেয়ে কম মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিন মারা যান ৮ জন। এর আগে গত বছর ৯ই মে আট জনের মৃত্যু হয়েছিল। গত একদিনে শনাক্ত হয়েছেন ৬৫৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com