শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

আগামী ২৮ ফেব্রুয়ারি ৩১ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ৮.২২ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

দেশের ৩১ পৌরসভার ভোটগ্রহণ আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার বিকেলে ইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চম ধাপে ৩১ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ৩১টি পৌরসভার সব পৌরসভার ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।

করোনাভাইরাসের মহামারির মধ্যে গত বছরের ২৮ ডিসেম্বর দেশের ২৪ পৌরসভায় প্রথম ধাপের ভোটগ্রহণ সম্পন্ন করে ইসি। এরপর চলতি বছরের ১৬ জানুয়ারি ৬০ পৌরসভার ভোটগ্রহণ শেষ করে প্রতিষ্ঠানটি।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে দেশের ৬৪টি পৌরসভার ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপে ৫৮টি পৌরসভার ভোটগ্রহণ ১৪ ফেব্রুয়ারি সম্পন্ন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com