সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাচ্ছে : সরকারি দলের সদস্যরা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ৬.৩০ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে অন্যতম সমৃদ্ধশালী দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।
আজ ছিল রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার প্রথম দিন। গতকাল ১৮ জানুয়ারি বছরের প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। আজ স্পিকার ড. শিরীন শারমিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা উত্তর ও ৭১ বিধিতে নোটিশের কার্যক্রম স্থগিত করা হয়। এরপরই চিফ হুইপ নুর- ই- আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ এ প্রস্তাব সমর্থন করেন।
আজ আলোচনায় অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার, সরকারি দলের শহীদুজ্জামান সরকার, অসীম কুমার উকিল, বেগম সাগুফতা ইয়াসমিন, সৈয়দা রুবিনা আখতার, বেগম শবনম জাহান এবং জাতীয় পার্টির সদস্য গোলাম কিবরিয়া টিপু।
আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে একদা ভিক্ষুকের জাতি হিসাবে পরিচিত বাংলাদেশ সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির বাস্তবায়ন ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
তারা বলেন, শেখ হাসিনার বলিষ্ট, প্রজ্ঞা, সময়োপযোগী সিদ্ধান্ত ও পদক্ষেপের ফলে বৈশ্বিক মহামারি কোভিড- ১৯ সফলভাবে মোকাবিলা করা সম্ভব হচ্ছে। আর আন্তর্জাতিকভাবে এটার স্বীকৃতি দেয়া হয়েছে।
সরকারি দলের সদস্যরা সরকারের বাস্তবায়নাধীন ২৪টি মেগা প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, এ সব প্রকল্প বাস্তবায়ন শেষ হলে দেশের অর্থনীতি বদলে যাবে। দেশ সমৃদ্ধির দিকে অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ সে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
তারা বলেন, দেশের এ অগ্রযাত্রাকে ধ্বংস করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। পরাজিত শক্তি আবার নতুন করে ষড়যন্ত্র করছে। তারা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com