শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার!

  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ৮.৪৫ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

 অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে রাস্তার পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় কাশেম আলী (২৭) নামে এক ইটভাটা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক এলাকা থেকে মরদেহটি উদ্ধারের পর লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোনহয়। এদিকে ইটভাটা শ্রমিককে হত্যার পর গলায় মাফলার পেঁছিয়ে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।

নিহত কাশেম আলী সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আবু তাহেরের ছেলে। সে জসিম ব্রিকস্ নামে স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো। স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, গত কয়েকদিন স্থানীয় জসিম ব্রিকস ফিল্ডে ইট তৈরির কাজ শেষে সোমবার ভোরে বাড়ি ফিরছিলেন শ্রমিক কাশেম আলী। সকালে আন্দার মানিক এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছালে কে বা কাহারে তাকে হত্যার পর রাস্তার পাশে গাছের সাথে ঝুলিয়ে রাখে।

এসময় তার হাটু মাটির সাথে লেগে ছিলো। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় তেয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ইবনে ওমর হোসাইন ভুলু বিষয়টি নিশ্চিত করেন। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যা না আত্মহত্যা এখনি সঠিক ভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহতের বাড়িতে চলছে আহাজারি। দূরদূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন এমন মর্মান্তিক খবর শুনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com