শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

হুমায়ুন কবীর বালু হত্যা মামলায় ৫জনের যাবজ্জীবন

  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ৪.৪১ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ুন কবীর বালু হত্যা মামলার বোমা বিস্ফোরণ অংশে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমনকারী ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন জাহিদ হোসেন, নজরুল ইসলাম, স্বাধীন ওরফে ইকবাল হোসেন, রিপন ওরফে আসাদুজ্জামান ও মাসুম ওরফে জাহাঙ্গীর। এর মধ্যে মাসুম পলাতক রয়েছেন। বাকি চার আসামির উপস্থিতিতে আজ রায় ঘোষণা করা হয়।

আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ লিটন জানান, ২০০৪ সালের ২৭ জুন চরমপন্থিদের বোমা হামলায় নিজ পত্রিকা অফিসের সামনে বোমা হামলায় নিহত হন হুমায়ুন কবীর বালু। এ ঘটনায় খুলনা থানার উপপরিদর্শক (এসআই) মারুফ আহমেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি দেখিয়ে মামলা করেন। এই মামলা পরে আইনের বিধান অনুযায়ী একটি হত্যা ও অপরটি বোমা বিস্ফোরক অংশে রূপ নেয়।

এর আগে হত্যা মামলায় সব আসামি বেকসুর খালাস পায়। পরে বিস্ফোরক মামলার অংশে অধিকতর তদন্ত হয়। সেই তদন্তে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পাঁচ আসামির নামে অভিযোগপত্র দেওয়া হয়। এই অভিযোগপত্রে ৫৮ জনকে সাক্ষী দেখানো হয়। কিন্তু দীর্ঘদিনে মাত্র আটজন সাক্ষী সাক্ষ্য দেন।

আজ আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com