শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

পটুয়াখালীতে ৩ সন্তানের জননী‌কে ধর্ষণ

  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১, ৩.২৮ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জে তিন সন্তানের জননী‌কে ধর্ষণের অ‌ভি‌যো‌গে জ‌লিল, রাজা ও স‌জিব শিকদার না‌মের তিনজন‌কে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী উপজেলার শ্রীনগর এলাকার বাসিন্দা।

তি‌নি আগামী নির্বাচনে সংরক্ষিত আসনে ম‌হিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রচারণা চালাচ্ছিলেন। তার পরিবারের অ‌ভি‌যোগ, বর্তমান মহিলা কাউন্সিলর বুলবু‌লি বেগম তার ভাই‌ জ‌লিলকে দি‌য়ে এ ঘটনা ঘটিয়েছে। অনেক দিন আগ থেকেই ভুক্তভোগীকে নির্বাচন না করার জন্য বার বার হুমকি দি‌য়ে আসছিলেন জ‌লিল।

মামলার বরাদ দি‌য়ে মির্জাগঞ্জ থানার ওসি শওকত আনোয়ার জানান, শ্রীনগর গ্রামের হো‌সেন ফ‌কি‌রের ছে‌লে চুন্নু ফ‌কি‌রের ঘ‌রে নারীদের কা‌ছে দোয়া চে‌য়ে শ‌নিবার রাত ৯টার দি‌কে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী।

তিনি বলেন, এ সময় আগে থেকে ওঁৎ পে‌তে থাকা জ‌লিল, স‌জিব ও রাজাসহ অন্যান্যরা মি‌লে ভুক্তভোগীর মুখ চেপে রাস্তার পাশে ধানক্ষেতে নি‌য়ে যায়। সেখানে জ‌লিল তাকে ধর্ষণ ক‌রার সময় অজ্ঞান হ‌য়ে পড়লে তা‌কে মৃত ভেবে সবাই চ‌লে যায়। প‌রে রাত ১১টার দি‌কে ভুক্তভোগীর জ্ঞান ফিরলে তার ডাক‌চিৎকা‌রে আশেপাশের লোকজন ছুটে এসে তা‌কে উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসে। প‌রে থানায় লিখিত অভিযোগ দি‌লে রাত ৩টার দি‌কে আসামি‌দের বাড়ি থেকে ওই তিনজন‌কে গ্রেফতার করা হয়। ঘটনা শুনে পটুয়াখালীর পুলিশ সুপার তাৎক্ষ‌ণিকভা‌বে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ রহমান‌কে ঘটনাস্থলে পাঠান।

মির্জাগ‌ঞ্জ থানায় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ রহমান জানান, মামলা রুজু হ‌য়ে‌ছে। আসামিদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ডাক্তারি পরীক্ষার রি‌পোর্ট আসলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com