মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নৌকা প্রতীকের তিন কর্মীকে মারধরের অভিযোগে বিদ্রোহী প্রার্থীর তিন কর্মী  আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ৮.২৬ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধিঃ  বরগুনা পৌরসভা নির্বাচনে পোস্টার  ছেড়াকে কেন্দ্র  করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগে বিদ্রোহী প্রার্থীর তিন কর্মী ও সমর্থককে আটক করেছে পুলিশ

বুধবার রাত ১২টার দিকে বরগুনার পৌরসভার স্টেডিয়াম সংলগ্ন আশ্রয়নে এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় নৌকা প্রতীকের তিন কর্মী  আহত হয়েছেন।তাদের বরগুনা জেনারেল হাসপাতালে  ভর্তি করা  হয়েছে।আহতরা হলেন জাহাঙ্গীর, আসলাম এবং হুমায়ুন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।আটককৃতরা হলেন- বাপ্পি (২৭),  রাসেল (৩৫), ইশতি (২০)।আটককৃতরা বরগুনা সদর থানা পুলিশেরহেফাজতে আছেন।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রধান এজেন্ট  অ্যাডভোকেট মোঃ শাহজাহান বলেন, “বরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী  লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ শাহাদাত  হোসেনের কর্মী ও  সমর্থকরা  ডিবি  পুলিশের পরিচয় দিয়ে নৌকা প্রতীকের  কর্মী ও সমর্থকদের বাড়িঘর ভাঙচুর  এবং মারধর  করে।এতে আমাদের তিনি কর্মী ও সমর্থক আহত হন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় তিনজনকে আটক করা  হয়েছে।আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।” এবিষয়ে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোঃ শাহাদাত হোসেন বলেন, “মিথ্যা অভিযোগ দিয়ে আমার তিন কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে। আমার কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সত্য নয়। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়েই এ ঘটনায় তিনজনকে আটক করেছে বরগুনা থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি  চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com