শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

বুড়িগঙ্গা ও কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা ও পলিথিন অপসারণে পদক্ষেপ গ্রহণের সুপারিশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ৪.৫৬ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বুড়িগঙ্গা ও কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা ও পলিথিন অপসারণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং এস এম শাহজাদা এতে অংশগ্রহণ করেন।
সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন পরিকল্পনা, বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রম এবং অডিট আপত্তি ও জনবল নিয়োগ সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে আলোচনা করা হয়। এবং বুড়িগঙ্গা ও কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা ও পলিথিন অপসারণ করার জন্য জরুরি ভিত্তিতে গ্র্যাব ড্রেজার সংগ্রহ করে কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অডিট আপত্তির বিস্তারিত বিবরণ আগামী সভায় উপস্থাপন এবং শূন্যপদে জনবল নিয়োগ ও পদোন্নতির কার্যক্রম গ্রহণের সুপারিশ করে।


সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com