শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

জন্ম নিবন্ধনে ফিঙ্গার প্রিন্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ৩.৫৩ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

জন্ম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্রের অনুরূপ দেশের সব নাগরিকের ফিঙ্গার প্রিন্ট ও চোখের আই কন্ট্যাক্ট নেওয়া কেন বাধ্যতামূলক করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নামের এক ব্যক্তির করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।আদালতে রিটের পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।আগামী চার সপ্তাহের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত বছরের ১২ মার্চ সারডা সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনস্বার্থে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিট দায়ের করেন।রিট আবেদনে বেওয়ারিশ লাশ শনাক্তকরণে, নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে এবং দ্রুত অপরাধী শনাক্তকরণে জন্ম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্রের অনুরূপ দেশের সব নাগরিকদের ফিঙ্গার প্রিন্ট ও চোখের আই কন্ট্যাক্ট নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com