শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

করোনাকালে গত বছর দেশে ৬২৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে

  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১, ১২.৩৬ এএম
  • ৪১৪ বার পড়া হয়েছে

করোনাকালে গত বছর বাংলাদেশে ৬২৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসময় হত্যা করা হয়েছে ১৪টি শিশুকে। মানবাধিকার সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২০ সনে ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের শিকার হয়েছে আরও ৫০টি শিশু । শিশু নির্যাতনের পাশাপাশি আশঙ্কাজনকভাবে ব্যাল্যবিবাহ বেড়ে গেছে বলে জানানো হয়।

শুধু তাই নয়, দেশে শিশু অধিকার প্রতিনিয়ত খর্ব হচ্ছে বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন।

বাংলাদেশ ইন্সটিটিউট অফ লেবার্স স্টাডিজ এক সংবাদ সম্মেলনে বলেছে, ২০২০ সনে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৭২৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭২৩ জন পুরুষ, ৬ জন নারী। পরিবহণ খাতেই ৩৪৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com