শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

নোয়াখালীতে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী

  • আপডেট সময় শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১, ৭.২৮ এএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার, খুনি ও পাক বন্ধু বলে অশ্লীল বক্তব্য দেয়ায় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওমর ফারুকের দায়ের করা মামলার চার্জশিট গ্রহণ করেছে নোয়াখালীর জেলা ও দায়রা জজ আদালত-১। বিজ্ঞ আদালতের বিচারক সৈয়দ ফখরুল আবেদীন পলাতক একমাত্র আসামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।
নোয়াখালীর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দেবব্রত চক্রবর্তী জানায়, আগামী ৩১ মার্চ সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। মামলার ১নং সাক্ষী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ মোট ৮ জন সাক্ষী এ মামলায় রয়েছে। আদালত বাদীসহ সাক্ষীদের বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে স্বাক্ষ্য প্রদানের জন্য সমন ইস্যুর আদেশ দেন। তিনি জানান, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন সময় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজাকার, খুনি ও পাক বন্ধু বলে বক্তব্য দেয়ায় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সিনিয়র আইনজীবী বিগত ২০১৫ সালে ২৮ ফেব্রুয়ারি নোয়াখালীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চরজব্বর থানাকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন ভূঁঞা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নং-১০০, তারিখ ১৯-২-২০১৫ইং মাধ্যমে অনুমোদন পেয়ে ৪-৪-২০১৭ইং ১২১ (ক)/১২৩(ক) ১২৪(ক) ধারায় আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগ পত্র নং-১৯।
বৃহস্পতিবার এ অভিযোগ পত্রের উপর রাষ্ট্র পক্ষের শুনানীর পর আদালত একমাত্র পলাতক আসামী তারেক রহমান, পিতা- জিয়াউর রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন এবং বিচারের জন্য আগামী ৩১-৩-২০২১ তারিখে বাদীর সাক্ষীর দিন ধার্য্য করে বাদীকে নোটিশ করার আদেশ দেন।
এ মামলায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ চেয়ারম্যান, সুবর্ণচর উপজেলার ভাইস চেয়ারম্যান হোসেন সোহরাওয়ার্দীকে সাক্ষী মানা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com