শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

সরকার সারাদেশে গৃহহীন পরিবারের জন্য ৯ লাখ বাড়ি নির্মাণ করছেঃত্রাণ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১, ৭.০৬ এএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

দুর্যোগ ব্যবস্থাাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, সরকার সারাদেশে গৃহহীন পরিবারের জন্য ৯ লাখ বাড়ি নির্মাণ করছে। মুজিব বর্ষ এবং স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী দেশের কেউ গৃহহীন এবং ভুমিহীন খাকবে না বলেও জানান তিনি। সেই লক্ষ্যে সারাদেশে সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মাধ্যমে ৯ লাখ বাড়ি নির্মান করে গৃহহীন পরিবারের মধ্যে বরাদ্দ দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে এ দেশের কোন মানুষ গৃহহীন ও ঠিকানাহীন খাকবে না। প্রতিমন্ত্রী বৃহষ্পতিবার বিকেলে নওগাঁ জেলা ত্রান গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সচিব মো. মোহসীন, নওগাঁ’র জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদসহ ত্রান মন্ত্রনালয় ও অধিদপ্তর, জেলা প্রশাসন, স্থানীয় ত্রান বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ত্রান প্রতিমন্ত্রী বলেন, দেশে দুর্যোগ মুহুর্তে জরুরী ভিত্তিতে সারাদেশে দ্রুত ত্রান সহযোগিতা পৌঁছে দেয়ার জন্য মোট ৬৬টি এ ধরনের গুদাম কাম তথ্য কেন্দ্র নির্মান করা হচ্ছে। তারই অংশ হিসে নওগাঁয় এই ত্রান গুদাম কাম তথ্য কেন্দ্রটি নির্মানের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তিনি বলেন, জেলা পর্যায়ের এসব গুদামে ত্রান সামগ্রী মজুদ থাকলে দ্রুত সময়ের মধ্যে ওই জেলার সকল উপজেলায় জরুরী ত্রান সহায়তা পৌঁছে দেয়া সম্ভব হবে।
একই প্রকল্পের আওতায় আরও ৫শ’টি উপজেলায় এমন ত্রান গুদাম কাম তথ্য কেন্দ্র নির্মানের পরিকল্পনা সরকারের রয়েছে। শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দুর্যোগ মেকাবেলা ও যোগাযোগ সচল রাখতে বর্তমানে এ মন্ত্রনালয়ের ৩শ কোটি টাকার কার্যক্রম চলমান রয়েছে যা দৃষ্টান্তমূলক।
জেলা ত্রান গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৩৯২ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com