মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৌরীপুরে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা

  • আপডেট সময় শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১, ৬.২২ এএম
  • ২৪১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস ও মাসুদ আলাম ঃ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম হবি’র নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে বৃহস্পতিবার (৭ জানুয়ারি ২০২১) গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দ্বীন মোহাম্মদ ফখরুল, কৃষি বিষয়ক সম্পাদক ড. একেএম আবদুর রফিক, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মতিউর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল। এসময় আরো বক্তব্য রাখেন নৌকার প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম হবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মদ, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, যুগ্ম সম্পাদক ম. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সামাদ, মহিলা লীগের সভানেত্রী নাসিমা পারভিন পাপড়ী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সাদেকুর রহমান সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকরাম হোসেন খান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুকতাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com