শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

স্টুডেন্ট ভিসায় এসে ‘মাদক আইসের ব্যবসা’, শর্তে জামিন নাইজেরিয়ার নাগরিকের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১, ৭.২০ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

পাসপোর্ট জমা রাখা শর্তে নাইজেরিয়ার নাগরিক আজাহ অ্যানাওচুকওয়া ওনিয়ানুসির জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টে পাওয়া আজাহ অ্যানাওচুকওয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস কচি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

স্টুডেন্ট ভিসায় দুই বছর আগে বাংলাদেশে আসেন নাইজেরিয়ার নাগরিক আজাহ অ্যানাওচুকওয়া ওনিয়ানুসি। বেসরকারি আশা বিশ্ববিদ্যালয়ে বি ফার্মায় ভর্তি হয়ে তিনি একপর্যায়ে গার্মেন্ট ব্যবসা শুরু করেন। এর আড়ালে তিনি নতুন মাদক আইসের (ক্রিস্টাল মিথাইল এমফিটামিন) বাণিজ্য শুরু করেন।

২০১৯ সালের ২৮ জুন রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা শাখা) মো. মোসাদ্দেক হোসেন রেজা।

অতিরিক্ত পরিচালক বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে নাইজেরিয়ার ড্রাগ ডিলার আজাহ অ্যানাওচুকওয়ার আইস ব্যবসার কথা জানা যায়। পূর্বপরিকল্পনা অনুযায়ী, মাদক কেনার ফাঁদ পেতে ২৭ জুন রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানের পাশ থেকে ৫০ গ্রাম আইসসহ তাকে আটক করা হয়। পরে ভাটারা এলাকার বাসা থেকে আরো ৪৭২ গ্রাম আইস জব্দ করা হয়।

উগান্ডা থেকে আইসের চালানটি ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় আসে। নাইজেরিয়ায় অবস্থানকারী আজাহ অ্যানাওচুকওয়া ওনিয়ানুসি বাবা ও মা অসুস্থ ছিলেন। সম্প্রতি তার মা মারা যাওয়ার পর তিনি দেশে ফেরার চেষ্টায় ছিলেন। সেজন্য তার কাছে থাকা আইস বিক্রির চেষ্টা করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আজাহ অ্যানাওচুকওয়া ওনিয়ানুসি স্টুডেন্ট ভিসায় বাংলাদেশে আসেন। দুই বছর ধরে ঢাকায় অবস্থান করছেন। একপর্যায়ে গার্মেন্ট ব্যবসার জন্য তিনি ব্যাংকক, মালয়েশিয়া, ভারত, উগান্ডা, কেনিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর যাতায়াত করেছেন। এ ব্যবসাকে সামনে দেখিয়ে আড়ালে তিনি আসলে আইসের ব্যবসা চালিয়ে আসছিলেন।

পরে আজাহ অ্যানাওচুকওয়া ওনিয়ানুসির বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা হয়। ওই মামলায় হাইকোর্ট গত বছরের ৩০ সেপ্টেম্বর তাঁকে জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। আজ বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। তবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাঁর পাসপোর্ট জমা রাখার শর্ত দেওয়া হয়েছে।

এন টিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com