শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

 দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩১ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১, ৭.০১ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাস শনাক্তের ৩০৫তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩১ জন, এই সময়ে সুস্থ হয়েছেন ৯৬৬ জন।
গতকালের চেয়ে আজ ১৪ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ১৭ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ড দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৭১৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। গত ২ জানুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২৯ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১৫ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৯৭৮ জন।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬ দশমিক ২৯ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ২৬ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ড মোট ৩৩ লাখ ১৭ হাজার ৮১০ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ২৬ লাখ ২০ হাজার ৮৭৬টি হয়েছে সরকারি এবং ৬ লাখ ৯৬ হাজার ৯৩৪টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৬৭ শতাংশ। গতকাল পর্যন্ড এই হার ছিল ১৫ দশমিক ৭১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৯৬৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৩ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯ দশমিক ২৮ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৫ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬৩৪ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৫ হাজার ৬৮৯ জনের। গতকালের চেয়ে আজ ৫৫টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১১৬ ও বেসরকারি ৬৫টিসহ ১৮১টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৩৮১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৫ হাজার ৫৪৪ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১৬৪টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com