শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

বিশ্বের করোনাভাইরাসে মারা গেছেন ১৮ লাখ ৯১ হাজার ৬৯২ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১, ৩.৪৮ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

বিশ্বের বিভিন্ন দেশে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা। সেই সাথে দিনকে দিন মৃত্যুর তালিকা ভারী করছে প্রাণঘাতী করোনা ভাইরাস। আক্রান্ত ও মৃত্যুর বাড়লেও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

গত একদিনে বিশ্বব্যাপী করোনায় ১৪ হাজার ১২১ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৭৬ লাখ ৪০হাজার ৪০২ জন। মারা গেছেন ১৮ লাখ ৯১ হাজার ৬৯২ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ কোটি ৩১ লাখ ৩১ হাজার ৯২৬ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৮ লাখ ৫৭ হাজার ৬১৬। মারা গেছেন ৩ লাখ ৬৯ হাজার ৯৯০ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৯৫ হাজার ৯৩৮ জন। মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৩৭২ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ লাখ ৭৪ হাজার ৫৩৯ জন। মারা গেছেন ১ লাখ ৯৯ হাজার ৪৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

এদিকে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ কয়েকটি কোম্পানির টিকার অনুমোদন দিয়েছে। বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে টিকা প্রয়োগ শুরুও করেছে। বাংলাদেশেও দ্রুত টিকা আনা হবে বলে জানিয়েছে সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com