শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

করোনাভাইরাসের ভ্যাকসিন জনগণকে তা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করছে সরকার : মাহবুব-উল আলম হানিফ

  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১, ৬.৫২ পিএম
  • ৪০৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘এই মাসের শেষের দিকে বাংলাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন আসবে। জনগণকে তা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করছে সরকার। তিনি আরো বলেন, ‘যখন বড় বড় রাষ্ট্র করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে, তখন সীমিত সম্পদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দক্ষতা দিয়ে করোনায় সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সক্ষম হয়েছেন।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন হানিফ। এ সময় তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। পরে কুষ্টিয়ার খোকসা পৌরসভার নবনির্বাচিত মেয়র তারিকুল ইসলাম আওয়ামী লীগের নেতা মাহবুব-উল আলম হানিফকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের নেতা হানিফ বলেন, ‘মির্জা ফখরুলরা শুধু বলার জন্যই বলেন। তাদের কাছ থেকে অনেক কাল্পনিক বিষয় আসে। জনগণকে বিনামূল্যে টিকা দেওয়ার জন্য এরইমধ্যে তহবিল গঠন করছে সরকার।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সরকার গত ১০ বছরে ছয় বিলিয়ন রিজার্ভ থেকে ৪৩ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের সহ্য হয় না। তাদের প্রিয় পাকিস্তানের রিজার্ভ হচ্ছে ২০ বিলিয়ন ডলারের নিচে। পাকিস্তানের চেয়ে আমাদের রিজার্ভ ডাবলের বেশি। এটাও মির্জা ফখরুলদের কাছে কষ্টদায়ক। এজন্য তারা এটা জানতেও চান না, মানতেও চান না। ফখরুলরা এই সরকারের প্রতি আস্থা না পেলেও জনগণ কিন্তু আস্থাশীল। কারণ জনগণ দেখেছে, শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন অগ্রগতি ও মানুষের ভাগ্যের উন্নয়ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com