শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

সুনামগঞ্জে ধর্ষণ ও অপহরণের ৪টি মামলায় ৩জনকে যাবজ্জীবন এবং ৪জনকে ১৪ বছর করে কারাদণ্ডাদেশ

  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১, ৫.৫৭ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে ধর্ষণ ও অপহরণের পৃথক ৪টি মামলায় ৩জনকে যাবজ্জীবন এবং ৪জনকে ১৪ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেন আজ এই রায়গুলো দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নান্টু রায় ৪টি রায়ের তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে তিনটি ধর্ষণ মামলায় ৩জন কে যাবজ্জীবন ও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা এবং একটি অপহরণ মামলায় ৪ ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড ও তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আদালত রায়ে উল্লেখ করেছেন, জরিমানার টাকা ভুক্তভোগী নারীরা ক্ষতিপূরণ হিসেবে পাবেন।

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন জেলার দিরাই উপজেলার জগদল গ্রামের আবদুল বাতির ওরফে বাতেন (২৮), ছাতক উপজেলার গণক্ষাই এলাকার কাঞ্চন বিশ্বাস (৩৫) ও জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের সুমন মিয়া ওরফে স্বপন (২২)।

অপহরণ মামলায় ১৪ বছর দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন ছাতক উপজেলার আন্দাইরগাঁও গ্রামের জালাল উদ্দিন (২২), হেলাল উদ্দিন (২০), সাজল মিয়া (২৪) ও অজুদ মিয়া (২৩)।

রায় ঘোষণার সময় এই চারটি মামলার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

বিবাদীপক্ষের আইনজীবীরা বলেন, তাঁরা আসামিদের ন্যায়বিচার পেতে উচ্চ আদালতে যাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com