শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

করোনা পরিস্থিতিতেও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পেরেছি:সেতুমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১, ১২.৫৮ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে কারচুপির সব রেকর্ড বিএনপির। তাদের সময় ভোটের দিন সকাল ৯টার আগেই নির্বাচন শেষ হয়ে গেছে। আমাদের সময় এটা হয় না।

মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে বিএনপির মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা মামা বাড়ির আবদার।

আমরা মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী তামাশা চাই না।ওবায়দুল কাদের আজ সচিবালয়ে নিজ দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তিনি সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা করোনা পরিস্থিতিতেও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পেরেছি। বিশ্ব আমাদের প্রশংসা করছে।

এ সময়ে অনেক মানুষ কাজ হারিয়েছে। তাদের সবাইকে কাজ দেওয়া ও কর্মসংস্থান সৃষ্টি করা আমাদের আগামী দিনের বড় চ্যালেঞ্জ। সরকারের ধারাবাহিকতা অনেক দরকার।

রাতের বেলায় ভোটের আয়োজন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা বিএনপির অভিযোগ। এ অভিযোগ নিয়ে তারা আদালতে যায় না কেন?’

বিএনপিকে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সমাবেশ করার ক্ষমতা বিএনপির নেই। তারা ঘরে বসে পুলিশের গতিবিধির খবর নেয়। রাজনীতি ফুলশয্যা নয়।

সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপি কিছুই করতে পারেনি। একদিনের জন্যও বিএনপি মাঠ গরম করতে পারেনি।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাঁর অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com