শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

সব ধরনের প্রস্তুতি নিয়ে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১.১০ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়ে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলা হচ্ছে।গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আজ বুধবার সকালে চট্টগ্রামের বিএনএতে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান-২০১৮ আলফা এবং ডিইও ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপ্রতি কুচকাওয়াজে অংশ নিয়ে নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে যা যা করা দরকার, তাই করছে সরকার।

যেকোনো সংকট মোকাবিলায় দক্ষতা অর্জনে নৌবাহিনীর সদস্যদের প্রতি তিনি আহ্বান জানান।দেশের উন্নয়নে তাঁর সরকারের উদ্যোগ তুলে ধরে এ সময় শেখ হাসিনা বলেন, মুজিব জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একজন মানুষও গৃহহীন থাকবে না, এটাই তাঁর সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০১৮-এর এবং ডিইও ২০২০ বি ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান (ভার্চুয়ালি) উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য বলেন, ২০০৯ সালে যখন আমরা সরকার গঠন করি তখনই আমরা উদ্যোগ নিই। একদিকে প্রতিরক্ষা নীতিমালা রাখি, আর সময়োপযোগী করে ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করি।

সমুদ্রসীমায় আমাদের যে অধিকার রয়েছে, সে বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে আন্তর্জাতিক আদালতে মামলা করি। আমাদের দুটি প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে যদিও আমরা মামলা করি, কিন্তু তাদের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই মামলা করি এবং বিজয় অর্জন করি।

বিশাল সমুদ্রসীমা আমরা অর্জন করতে সক্ষম হই।”প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নৌবাহিনীকে আরো শক্তিশালী করার জন্য আমরা এরই মধ্যে ২৭টি নতুন যুদ্ধজাহাজ সংযোজন করেছি। দুটি অত্যাধুনিক সাবমেরিন আমরা সংযোজন করেছি। ফলে আমাদের বাংলাদেশ নৌবাহিনীকে আমরা সম্পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমাদের সবসময় লক্ষ্য—আমাদের দেশটা স্বাধীন দেশ, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব। আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেব। কিন্তু, কারো সঙ্গে যুদ্ধ নয়, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় —এই পররাষ্ট্র নীতি নিয়েই আমরা চলব।

আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। কিন্তু, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেন সব ধরনের প্রস্তুতি থাকে, সেভাবেই আমাদের প্রতিরক্ষা বাহিনীকে গড়ে তুলছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com