করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। দেশে নতুন করে আরো এক হাজার ১৮১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ১১ হাজার ২৬১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ২৪৫ জন। দেশে মোট চার লাখ ৫৪ হাজার ৫৬৩ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ মঙ্গবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬৭টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৮২০টি। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫৮৮টি। এ পর্যন্ত দেশে মোট ৩১ লাখ ৯৯ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১১ জন। দেশে এ পর্যন্ত পুরুষ মারা গেছে পাঁচ হাজার ৭১৭ জন ও নারী এক হাজার ৭৯২ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন ও ষাটোর্ধ্ব ২১ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, খুলনা বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন।