শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ অভিযানে ৩ প্যাথলজিতে জরিমানা! আরও অভিযানে দাবী

  • আপডেট সময় সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ৭.৩১ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ অনভিজ্ঞ টেকনিশিয়ান ও নিবন্ধনহীন ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্যাথলজি ও ডায়াগনস্টিক চিহ্নিত করতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তিন ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতালের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় জেলা সিভিল সার্জন মো. আবদুল গফ্ফারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করেন সহকারি কমিশানর (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বনি আমিন । এতে নিবন্ধন না থাকা, অভিজ্ঞ টেকনিশিয়ান ও মান সম্মত যন্ত্রপাতি ব্যবহার না করার অপরাধে এ মীম ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, মা ও শিশু হাসপাতাল (প্রাঃ) লিঃকে ২০ হাজার ও নোভা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা সিভিল সার্জন মো. আবদুল গফ্ফার জানান, নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে একেরপরএক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল গড়ে উঠেছে। তাদের নেই নিবন্ধন, দক্ষ টেকনিশিয়ান বা যন্ত্রপাতি। তারা অসহায় গরীব রোগীদের বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় লক্ষীপুরের গণমানুষ অবৈধ ও নিবন্ধনহীন হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ও সাপ্তাহিক অতিথি ডাক্তারদের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত রাখতে জেলা সিভিল সার্জনের কাছে আহ্বান জানান অভিযানের বিষয়ে জেলা সিভিল সার্জন মোহাম্মদ আব্দুল গফফার বলেন -অবৈধ ডায়াগনস্টিক ও হাসপাতালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com