করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৪৭৯ জনে দাঁড়িয়েছে। দেশে নতুন করে আরো ৯৩২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ১০ হাজার ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৩৫৭ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৫৩ হাজার ৩১৮ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী চারজন। দেশে এ পর্যন্ত পুরুষ মারা গেছে পাঁচ হাজার ৬৯৮ জন ও নারী এক হাজার ৭৮১ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন ও ষাটোর্ধ্ব ১৮ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, খুলনা বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন।